দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকায় গ্রাম পুলিশদের মহাসমাবেশে অংশ নিতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া রংপুরের বদরগঞ্জের দফাদার জামশেদ আলীর পরিবারকে তিন লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিনিধি।
রোববার (৮ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী।
তিনি জানান, শনিবার (৭ নভেম্বর) রাত ১০টার দিকে বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া ইউনিয়নে জামশেদ আলীর বাড়িতে লাশবাহী গাড়ির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিনিধি উপস্থিত হন। এ সময় তিনি পরিবারের হাতে তিন লাখ টাকা নগদ সহায়তা তুলে দেন।
এ ছাড়া নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের পাশে থাকার অঙ্গীকার করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্যসচিব অধ্যাপক পরিতোষ চক্রবর্তী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুল হক ও বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর ডাকা গ্রাম পুলিশদের মহাসমাবেশে অংশ নিতে বদরগঞ্জ উপজেলা থেকে ৮৪ জন সদস্য ঢাকার উদ্দেশে রওনা হন। তাদের মধ্যে ছিলেন দফাদার জামশেদ আলী।
মহাসমাবেশের প্রবেশপথের কাছাকাছি পৌঁছানোর পর সকাল সাড়ে ৯টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এ সময় ঘটনাস্থলে দায়িত্বে থাকা বিমানবাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
যে আই